April 9, 2026, 1:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জুলাইয়ে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক  ডেস্কঃঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এ সফর জুলাইতে এ সফর হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূ-রাজনীতির মেরুকরণের মধ্যে প্রধানমন্ত্রীর এ ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সাবেক কূটনীতিকরা।

mostbet

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর বিশ্বরাজনীতিকেও বার্তা দেবে দিল্লিতে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠক।’

মোদি-হাসিনার এবারের বৈঠক বিশ্বনেতাদের একটা স্পষ্ট বার্তা দেবে। তবে, এ সফরে ট্রানজিট, সীমান্ত হত্যা ও অভিন্ন নদীর পানি বন্টনের ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

প্রধানমন্ত্রীর এ সফরে অভিন্ন ছয় নদীর পানি বন্টন, ভারতের সড়ক পথ ব্যবহার করে নেপালে পণ্যবাহী যান চলাচল শুরু, বাণিজ্য ঘাটতিসহ অমীমাংসিত ইস্যুগুলোর সুরাহা দেখতে চান সাবেক কূটনীতিকরা।

ভারত যে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ তা সীমান্ত হত্যা বন্ধ করে প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকেরা।

গত বছরের মার্চে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া, গত ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই বছরে ভারতের দুই শীর্ষ নেতার বাংলাদেশ সফর ছিল এক অনন্য দৃষ্টান্ত।

শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ দিয়ে রেখেছিলেন নরেন্দ্র মোদি। তবে, করোনা মহামারির কারণে গত বছর এ সফর সম্ভব হয়নি। কয়েকদিন আগে তাই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সেই সফরের আমন্ত্রণপত্র দিয়ে পাঠিয়েছেন মোদি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর