April 10, 2026, 12:02 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

দুই বছর পর রাজনৈতিক দলের ঈদ উদযাপন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

গত দুই বছর করোনার কারণে ঈদের দিন ঘরেই কেটেছে রাজনীতিকদের। নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তেমন একটা হয়নি। ছিলো না কোনো কর্মসূচি। তবে এবার রাজনৈতিক দলগুলো ভিন্ন আমেজে ঈদ উদযাপন করেছে। ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করেছে নেতারা।

প্রধানমন্ত্রীর সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করে সাফল্যের শিখরে পৌঁছাবে দেশ। ঈদ শুভেচ্ছায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বেলা ১১টা থেকে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা।

শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ঈদের আনন্দ নেই জনমনে।

আর জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, আগামী নিবার্চনে তিনশ আসনে প্রার্থী দেয়ার কথা।

মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করে জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। এ সময় মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। পরে খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মহাসচিব।

আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দ ধনী গরীব নির্বিশেষে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান।

করোনা সতর্কতায় ঈদ উপলক্ষে বড় কোনো কর্মসূচি রাখেনি রাজনৈতিক দলগুলো।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর