April 12, 2026, 2:29 pm

সংবাদ শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই

ঈদে বিনোদনকেন্দ্রগুলোতে রাজধানীবাসীর ভিড়

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

ঈদের দিনের বিকেলে ঢাকার বিনোদনকেন্দ্রগুলোতে বেড়েছে রাজধানীবাসীর ভিড়। ঈদের ঘোরাফেরায় এবার বৃষ্টি বাধ সাধলেও অনেকেই বিকেলে ঘুরতে বের হয়েছেন রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে। সিনেমা হলগুলোতেও বেড়েছে মানুষের আনাগোনা।

সময় বাড়ার সাথে সাথে রাজধানীর হাতিরঝিলে বাড়ছে ভিড়। নারী-শিশুসহ পরিবার পরিজন নিয়ে অনেকেই বেড়িয়েছেন ঈদের বিকেলে শহর ঘুরতে।

প্রিয়জনদের নিয়ে আনন্দের এই সময়টুকু ক্যামেরা বন্দি করতেও দেখা গেছে অনেককেই।

একই চিত্র রাজধানীর ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যলয়, টিএসসি, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে।

সারাদিনের ব্যস্ততার শেষে নিজ নিজ পাড়া-মহল্লায়ও অনেকে আড্ডা দিচ্ছেন। কেউবা যাচ্ছেন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে-গল্প করতে, যা ব্যস্ত শহরে সচরাচর হয়ে ওঠে না।

এ ছাড়া রিকশা বা গাড়িতে করে অনেকেই ঘুরতে বের হয়েছেন রাজধানীর ফাঁকা সড়কে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর