March 24, 2026, 2:11 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরে নিজ বাড়ির উঠানে এক যুবকের আত্মহত্যা

 সৈয়দ ইমরুল কায়েস রুপম (দিনাজপুর প্রতিনিধি ) দিনাজপুরের কাহারোল উপজেলায় বাড়ির উঠানে লিচু গাছের সাথে মাফলার পেচিয়ে মুন ইসলাম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। প্রায় তিন বছর আগে তার বাবাও এই উঠানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

 

বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ভেন্ডাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে বাজার করে বাসায় ফেরার পথে স্থানীয় এক বাসিন্দা তাকে গাছের সাথে ফাঁস লাগিয়ে তাকে ঝুলে থাকতে দেখে আশেপাশের লোকজনকে জানান। ছেলেটি ওই বাসায় একাই থাকত। তার মা ছোট বোন কে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। প্রায় ৩বছর আগে মুন ইসলামের বাবাও এই বাড়ির উঠানের লিচু গাছে ফাঁস লাগিয় আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করি। ছেলেটির মানসিক সমস্যা ছিল। প্রাথমিক সুরতহালে তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর