March 24, 2026, 4:36 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতে পাচারকালে কুড়িগ্রামে সরকারী জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার সীমান্তবর্তি কচাকাটা থানার মাদারগঞ্জে নৌপথ দিয়ে ভারতে পাচারের সময় সরকারী জন্মনিয়ন্ত্রণ সুখি ট্যাবলেট ও ডিঙ্গি নৌকা আটক করেছে বিজিবি। আটককৃত ট্যাবলেটের মূল্য প্রায় ১১ লাখ ৫২হাজার ৭২০ টাকা এবং নৌকা ২০হাজার টাকা।
কুড়িগ্রাম-২২ব্যাটালিয়নের মাদারগঞ্জ বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান বলেন, কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর সীমানা ১০২৫/৫এস আন্তর্জাতিক পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৯হাজার ২২১টি সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও একটি ছোট নৌকা আটক করে বিজিবি’র টহলকারী দল। পাচারকারীরা ৩০মার্চ বুধবার রাত সোয়া আটটার দিকে গঙ্গাধর নদী পথে নৌকায় করে এসব ট্যাবলেট ভারত পাচারের উদ্দেশ্য যাচ্ছিল। এসময় তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নদী সাতরিয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কুড়িগ্রাম-২২বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটকের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য চলতি মাসের ৯মার্চ মাদারগঞ্জ বিওপি’র অধিন জালিয়ার চর ১০৩৩সীমান্তে নদী পথে ভারতে পাচারের সময় প্রায় ৯৯হাজার ৯শ পাতা সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও ৪শ লিটার ডিজেল আটক করে মাদারগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা।
Share Button

     এ জাতীয় আরো খবর