-
- সিলেট
- জৈন্তা গোয়াবাড়িতে বন্ধু সভা ও তরুণ উদ্যোক্তা সম্মাননা অনুষ্টিত।
- আপডেট সময় March, 25, 2022, 10:30 pm
- 249 বার পড়া হয়েছে
এম এম রুহেল জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :সিলেটের প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে জৈন্তাপুরে তরুণ উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। ২৫ মার্চ শুক্রবার প্রথম আলোর সিলেট বন্ধু সভার আয়োজনে জৈন্তাপুরস্থ লতুবের এগ্রো ফার্মে বার্ষিক বনভোজন পালিত হয়। সিলেট বন্ধু সভার সভাপতি হুমাইরা জাকিয়া পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তর শ্যামের সঞ্চালনায় দিনব্যাপী আনন্দ আয়োজন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় লতুবের এগ্রোফার্ম জৈন্তাপুরে বন্ধু সভার খেলাধুলার পুরস্কার বিতরণ ও তরুণ উদ্যোক্তা ফসসল খংলাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ, নিখিল চন্দ্র রায়, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, প্রথম আলোর সিলেটের ফটোসাংবাদিক আনিস মাহমুদ, সিলেট বন্ধু সভার উপদেষ্টা তামান্না ইসলাম, প্রথম আলোর রিজোনাল মার্কেটিং সেলস আকাশ শাহা, যুগ্ম-সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংবাদ কর্মী মো. সাজ উদ্দিন সাজু, ফটোগ্রাফর মইনুল ইসলাম এবং প্রথম আলোর সিলেট বন্ধু সভার সদস্যরা। পরে অতিথিরা তরুন উদ্যোক্তা ফয়সল খংলাকে সম্মাননা স্মারক এবং তামান্না ইসলামের উচ্চতর শিক্ষার গ্রহনের জন্য প্রবাস যাত্রা উপলক্ষে স্মারক প্রদান করা হয়।
এ জাতীয় আরো খবর