-
- অপরাধ, সিলেট
- র্যাব-৯ এর অভিযানে সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় March, 25, 2022, 9:33 pm
- 271 বার পড়া হয়েছে
এম আব্দুল করিম, সিলেট ব্যুরোঃগোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ২৪ মার্চ, ২০২২ ইং তারিখে এসএমপি, সিলেটের শাহপরান (রঃ) থানাধীন মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৪,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়লব্ধ বাংলাদেশী ৮৩,৮৮৫/- টাকা, ৫০ ইউএস ডলার, ৪ টি মোবাইল ফোন এবং ৪ টি সিম কার্ড উদ্ধার পূর্বক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি এসএমপি, সিলেটের শাহপরান (রঃ) থানার সোনারপাড়া (শিবগঞ্জ) নবারুন এলাকার বাসিন্দা মোঃ মাহমুদ হোসেন রাসেল এর স্ত্রী মোছাঃ ফারহানা আক্তার জুহেলী (৩১) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ এর পূর্ব বীরগাঁও এলাকার বাসিন্দা মৃত আজিজুল হক এর ছেলে মোঃ মুন্না মিয়া (৩৫)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সদর ক্যাম্প জানতে পারে যে, এসএমপি-সিলেটের শাহপরান (রঃ) এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাধারণ ভাড়াটিয়ার বেশে সিলেটে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। র্যাব-৯ সদর ক্যাম্পের আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ মার্চ, ২০২২ ইং তারিখে অভিযান পরিচালনা করে রাত পৌনে চারটায় এই ছদ্মবেশী ইয়াবা ব্যবসায়ীদেরকে ইয়াবা এবং ইয়াবা বিক্রয়ের টাকাসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ফারহানা আক্তার এবং তার স্বামী মাহমুদ হোসেন সিলেট মেট্রোপলিটন এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত মাহমুদ হোসেন রাসেল এর স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ হলেও শুধুমাত্র ইয়াবা ব্যবসার জন্য সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহপূর্বক সিলেট শহর ভিত্তিক ইয়াবা ব্যবসা পরিচালনা করাই ছিল মূল লক্ষ্য। মাদক ব্যবসার এই কাজে গ্রেফতারকৃত অপর আসামী মো: মুন্না মিয়া এই মাদক ব্যবসায়ী দস্পতির সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করত। মাদকের ব্যপারে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা কার্যক্রম এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি, সিলেটের শাহপরান (রঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর