March 23, 2026, 9:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইসলামপুরে যমুনার চরে অগ্নিকান্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।।জামালপুর ইসলামপুর দূর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কাসারী ডোবা গ্রামে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর সহ  ঘরে থাকা শুকনা মরিচ, স্যালোমেশিন,ধান আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বিকালে গোয়াল ঘর আগুন থেকে  অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দিনমজুর শাহালী, শাহীন ও লিটনের ৩টি বসতঘর ভস্মিভূত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শাহালীর স্ত্রী গোয়াল ঘরে মশা তাড়নার জন্য ধোয়া দিয়ে মরিচ উঠানোর জন্য চলে যায় । সেই ধোয়া থেকে মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে কলাগাছ ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সাপধরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান- অগ্নিকান্ডে বসতঘর,ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য প্রশাসনের সুদৃস্টি কামনা করছি।
Share Button

     এ জাতীয় আরো খবর