March 24, 2026, 3:17 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ঝালকাঠিতে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

 

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে খালের পাড়ের একটি গাছ থেকে
আজাহার আলী আকন নামে এক কৃষককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার
সকালে উপজেলা গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামের আকন বাড়ি সংলগ্ন
খালের পাড়ের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজাহার আলী আকন পুটিয়াখালি গ্রামের মৃত কাছেম আলী আকনের ছেলে।
রাজাপুর থানার এসআই মোঃ সোহেল জানায়, নিহতের ছেলে সাইফুল ইসলাম
শাহিনের শ^শুরবাড়ির আত্মীয়স্বজন শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে আসার কথা। এ
নিয়ে পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। শেষ রাতে
আজাহার আলী আকনকে ঘরে দেখতে না পেয়ে খোজখুজির এক পর্যায়ে বাড়ির
পাশের খালপাড়ের একটি গাছে গলায় রশ্মি লাগানো অবস্থায় ঝুলতে দেখে থানায়
খবর দেয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র জানান, পরিবারের কোনো
অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর