April 14, 2026, 1:36 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী’ সরকারীভাবে চিকিৎসা করানোর আবেদন পরিবারের

সোহেল রানা,( রাজশাহী) তানোর,প্রতিনিধিঃ
রাজশাহী তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তানোর আব্দুল করিম সরকার সরকারী কলেজের অবসর প্রাপ্ত নৈশপ্রহরী আসাদ আলী (৬৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেড়ে ভর্তি করা হয়েছে।
তিনি তানোর পৌর এলাকার পরানপুকুর গ্রামে স্থায়ী বাসিন্দা (উপজেলা ক্যাম্পাসের পশ্চিমে)
মঙ্গলবার দুপুরে তাকে ভর্তি করা হয়। গত রোববার রাতে হটাৎ বুকে ব্যাথা অনুভব হয়। সোমবার বেলা ১১টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করার জন্য হাসপাতালের বাইরের একটি ক্লিনিকে পাঠান। স্থানীয় ক্লিনিক থেকে ইসিজি করে রিপোর্ট দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও ভর্তি এবং কোন ছাড়পত্র দেননি
মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। ভর্তির পর এই বীর মুক্তিযোদ্ধার কাছে সরকারী হাসপাতালেও টাকার রিসিফ দিয়ে ইসিজি করা হয়েছে। কিন্তু আগামীকাল বুধবার রিপোর্ট পাওয়া যাবে।
তানোরে করা ইসিজি রিপোর্টে বলা হয়েছে হার্ড জনিত রোগ ধরা পড়েছে। জাতীর শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধা অসহায় দরিদ্র আসাদ আলীর চিকিৎসার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
এক, একজন আসাদ আলীরা জীবন বাজী রেখে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন বলেই আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। এই উন্নত বাংলাদেশের যোদ্ধারা কেন সরকারী চিকিৎসা সেবা পাবেন না?
এই বীরদের সরকারী অনুদান দেয়া হচ্ছে কিন্তু (তাদের) সকল মুক্তিযোদ্ধাদেরকে কি সরকার ফ্রি চিকিৎসা করাতে পারেন না?
Share Button

     এ জাতীয় আরো খবর