April 14, 2026, 1:37 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভোলায় নিশংস ভাবে কুপিয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী

রাকিব হোসেন,স্টাফ রিপোর্টারঃ

mostbet

ভোলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা যায়,ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন।
কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো।
শনিবার দিনগত রাতে ঝগড়া হলে নুরজাহান প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন। তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর