April 14, 2026, 12:11 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লালপুরে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শামসুল ইসলাম নাটোর প্রতিনিধি::
নাটোরের লালপুরের গোধড়া এলাকা থেকে ৪ কেজি শুকনো গাজাসহ উপজেলার গোধড়া দক্ষিন পাড়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী  সুমন আলী (২৮) কে গ্রেফতার করেছে ওয়ালিয়া পুলিশ ফাড়ি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে লালপুর থানা পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে আদালতে প্রেরণ করেছেন। লালপুর থানা ও পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওয়ালিয়া পুলিশ ফাড়ি ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্ব একদল পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোধড়া দক্ষিন পাড়া গ্রামের মোতালেবের বাড়ির পাশে অভিযান পরিচালনার করে। এ সময় মাদক ব্যবসায়ী সুমন আলী দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে, তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৪ কেজি গাজা উদ্ধার করে।
এব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইনেসপেক্টর ফারুক হোসেন জানান  আসামি একজন নিয়মিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে  লালপুর থানায় মাদক আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর