April 14, 2026, 12:15 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আটপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাংচুর ও লুটপাট

গজনবী বিপ্লব,নেত্রকোণা প্রতিনিধি::
নেত্রকোনার আটপাড়ায় বাজারের দোকান ঘর নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাংচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। রবিবার মধ্য রাতে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের গঞ্জের বাজারে এই ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় সোমবার বিকেলে আটপাড়া থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে না ধরতে পারেনি পুলিশ। এতে করে আসামীদের অব্যাহত হুমকিতে ভয়ে দিন কাটাচ্ছে মামলার বাদী।
মামলার আসামীরা হচ্ছে, আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মো: মোজাম্মেল হক মজনু, মো: রুহুল আমীন, মো: আশিক নুর, মোছা: রহিছা আক্তার, মোছা: আনিকা নুরসহ অজ্ঞাত ১০/১২জন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার লুনেশ্বর গঞ্জের বাজারে দোকানের জায়গা নিয়ে লুনেশ্বর গ্রামের মো: জহিরুল ইসলাম সুজনের সাথে উপজেলার মির্জাপুর গ্রামের মোজাম্মেল হক মজনুর সাথে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই প্রেক্ষিতে মোজাম্মেল হক মজনুর বিরুদ্ধে গত রবিবার আদালত থেকে পিয়ন নিষেধাজ্ঞা জারীর নোটিশ নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায়।
এতে মো: তৌহিদুল হক (৩২) ও তার ভাই মো: মাকসুদুল হক (২৫) আহত হয়। এসময় বাজারের তিনটি দোকান ঘর ভাংচুর, মালামাল লুটপাটসহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় জহিরুল ইসলাম সুজন আটপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলার বাদী জানায়, ‘ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভোগছে। যেকোন তাদের উপর আবার হামলার ঘটনা ঘটতে পারে। এছাড়াও থানায় মামলা দায়েরের পর থেকে অব্যাহত খুন জখমের হুমকি দিয়ে আসছে। দ্রæত আসামীদের গ্রেফতারের দাবী তাদের।’
এ বিষয়ে মো: মোজাম্মেল হক মজনু জানান, ‘দোকানের জায়গা আমাদের। দোকানঘর ভাংচুর, লুটপাট ও মারধরে ঘটনায় আমরা জড়িত নই।’
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল বলেন, ‘দোকান ভাংচুরের
বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর