April 14, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিয়ে পীড়িতে বসলেন মাহি

বিনোদন ডেস্কঃঃ

mostbet

ঢালিউড তারকা মাহিয়া মাহি বিয়ে করলেন। সোমবার রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। ফেসবুকে একটি পোস্টে এসব তথ্য জানিয়ে সবার দোয়া চেয়েছেন মাহি।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন, ‘আজ ১৩ সেপ্টম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর সেই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অধ‍্যায় শুরু করলেন মাহি। বিয়ের খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের সহকর্মীরা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর