April 14, 2026, 1:36 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লালপুরে স্কুল ব্যাগে মিললো ৬ কেজি গাঁজা ; আটক ১

শামসুল ইসলাম, নাটোর প্রতিনিধি::
নাটোরের লালপুরে ৬ কেজি গাঁজাসহ কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডি গ্রামের আবুল কাশেমের ছেলে সাজবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার ডেবরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার ডেবরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় দৌলতপুরের সোনাতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুল (৪০) ও লালপুরের করিমপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সিদ্দিক (৩২) পালিয়ে যায়।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  গ্রেপ্তারকৃত সাজবুলকে বুধবার ৮ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর