April 12, 2026, 10:46 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গাড়িতে বসে টিকা নিলেন খালেদা জিয়া

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

করোনার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা পৌনে চারটার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে মডার্নার টিকা নেন তিনি।

বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে টিক কেন্দ্রের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সেখানে আগেই টিকা নিয়ে প্রস্তুত ছিলেন কর্মীরা। বিএনপি চেয়ারপারসন পৌছাঁনোর সাথে সাথে গাড়িতে বসিয়েই তাকে টিকা দেয়া হয়। এ সময় তার সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছিলেন দলের নেতা-কর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার চিকিৎসা টিমের সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান টিকা নেয়ার কথা জানান।

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। নিবন্ধনের সময় তার পছন্দমতো টিকার কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া গুলশানে ফিরোজায় আছেন। করোনা শনাক্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তিনি সিসিইউতেও চিকিৎসা নেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর