April 9, 2026, 6:46 pm

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজশাহীর মোহনপুরে অনলাইনে কোরবানির হাট চালু

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি  ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে পশুর হাট চালু করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। করোনা পরিস্থিতির কারণে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে পশু বেচাকেনায় সমস্যায় পড়বেন খামারি ও কৃষকেরা। এ কারণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম ফেসবুকে মোহনপুর অনলাইন কোরবানির হাট নামে একটি গ্রুপ খুলে এই হাট চালু করেছেন।
অনলাইন কোরবানির  হাট গ্রুপে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা আশাবাদী অনলাইন কোরবানির হাটে ব্যাপক সাড়া পাওয়া যাবে।
উপজেলার প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে সরকারি হিসাবে প্রায় ৫৩ হাজার পশু রয়েছে। মোহনপুর কোরবানির হাট নামের এই অনলাইন গ্রুপের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা সহজেই গবাদিপশু কেনাবেচা করতে পারবেন। প্রাণিসম্পদ অফিস খামারি ও পশু পালনকারীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব প্রাণী পৌঁছে দেবে।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম  বলেন, ‘করোনা মহামারিতে ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে অনলাইন পশুর হাট চালু করা হয়েছে। অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি অনলাইন হাটের মাধ্যমে অনেকেই কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।
Share Button

     এ জাতীয় আরো খবর