April 8, 2026, 11:16 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আম’বেনাপোল স্হল বন্দর দিয়ে পাঠানো হয়েছে ভারতে

বেনাপোল( যশোর) থেকে এনামুল হকঃ

mostbet

বাংলাদেশের মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ২৬০ কার্টুন আম রবিবার বেলা ১২ টার সময় বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ভারতে পাঠানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধান ও রাজ্য সরকারের প্রধানসহ রাজনৈতিক নেতাদের জন্য এই উপহার পাঠানো হয়েছে।এসময় বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন, ভারতের কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মোঃ সানিউল কাদের। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ২৬০০ কেজি ( ২৬০ কার্টুন) আম গ্রহন করেন। বাংলাদেশের পক্ষে নো-ম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মানুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বিজিবির সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর