April 14, 2026, 7:36 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কক্সবাজারে মিলল গিটারফিশ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

মাছটি দেখতে অনেকটা গিটারের মতো। নাম তার গিটার ফিশ। তবে কক্সবাজারের জেলেরা একে ‘পিতাম্বরী মাছ’ নামে ডাকেন। সম্প্রতি কক্সবাজারে এই মাছের আরেকটি প্রজাতি পাওয়া গেছে, যা বিশ্বে মাছের প্রজাতিতে নতুন একটি সংযোজন ঘটলো।

গবেষকরা জানান, বাংলাদেশে কালে–ভদ্রে ধরা পড়া মহাবিপন্ন প্রজাতির এই মাছটিকে। বিশ্বজুড়ে মাছটিকে ডাকা হয় ‘জায়ান্ট গিটারফিশ’ নামে। বিশ্বের প্রাণী বিজ্ঞানীরা এতদিন জানতেন, এই জাতীয় মাছের মোট ১১টি প্রজাতি আছে। সম্প্রতি বাংলাদেশে পাওয়া গেল আরো একটি প্রজাতি।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী আহসান হাবিব ও গবেষক মো. জায়েদুল ইসলাম যৌথভাবে মাছটি আবিষ্কার করেছেন। বিশ্বে ৩৪ হাজার ৫০০ প্রজাতির মাছের সঙ্গে এটি একটি নতুন সংযোজন হলো।

বাংলাদেশের বিজ্ঞানীর ওই মাছটির নাম দিয়েছেন ‘বাংলাদেশি জায়ান্ট গিটারফিশ’। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অ্যাকোয়াটিক বায়োরিসোর্স রিসার্চ ল্যাবরেটরিতে পুরো গবেষণাটি হয়েছে। মাছটির দেহের গঠন, বাহ্যিক আকৃতি ও ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি শনাক্ত করা হয়।

গত মঙ্গলবার বিজ্ঞান সাময়িকী ‘জুটাক্সা’তে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে ওই মাছটিকে বিশ্বের নতুন এক মাছের প্রজাতি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর