ইয়ানূর রহমানঃঃ
যশোরের শার্শায় ইউপি চেয়ারম্যানের ছেলে আশরাফুল আলম
(অপু) (২৬) কে বিদেশী মদসহ আটক শার্শা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায়
উপজেলার বসতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের ছেলে আশরাফুল আলম (অপু) গোগা থেকে
প্রাইভেটকার যোগে বিদেশী মদ নিয়ে বাগআঁচড়ায় ফিরছিলেন। এমন সংবাদের
ভিত্তিতে বাগআঁচড়া-গোগা সড়কের বসততপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ
তাকে আটক করে। এ সময় দুই বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা
হয়।
এলাকাবাসি জানান, আটককৃত অপু দীর্ঘদিন ধরে আমকাসক্ত ও মাদক ব্যবসায়ী
হিসাবে এলাকা চিহ্নিত।
শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে
জানান, আটককৃত বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হবে।