April 7, 2026, 4:16 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছায় বোমা বিস্ফোরণে ইউপি সদস্য নিহত

বিল্লাল হুসাইন::

mostbet

যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে। বর্তমানে তিনিও পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত্যু রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার সহ কয়েকজন সন্ত্রাসী বোমা তৈরী করছিল। এ সময় অসাবধানতা বসত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর আহত  হয়। এ সময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হয় সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়। লিটন মেম্বার একই গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।
ঝিকরগাছা হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের মৃত্যু রফিক মেম্বারের বাড়িতে কয়েকজন মিলে ককটেল তৈরি করেছিল। এসময় একটি ককটেল বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দিচ্ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায়। ঢাকা যাওয়ার পথেই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল ইমরান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, এস আই সিরাজুল ইসলাম, এস আই সাইদুজ্জামান।

এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত কাউকে পাওয়া যায়নি। অনুসন্ধান করে জানা গেছে বোমা বিস্ফোরিত হয় একজন বোমায় গুরুতর জখম হয়েছে। পুলিশ সাধ্যমত চেষ্টা করেছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। লাশ এখন থানায় আছে। প্রক্রিয়া শেষ করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর