April 9, 2026, 2:50 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

যশোর আদালতে বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের মেয়ের ভরন পোষনের দাবিতে মামলা

ইয়ানূর রহমানঃঃ

mostbet

বাংলাদেশের কৃতি সন্তান বীরশ্রেষ্ট নুর মোহাম্মাদের বড়
মেয়ে বৃদ্ধা হাছিনা হককে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন তারই ছেলে। এমতাবস্তায়
মানবেতার জীবন যাবন করছেন তিনি।

রোববার বাধ্য হয়ে ভরন পোষনের দাবিতে আদালতে মামলা করেন তিনি। মামলায় তার
ছোট ছেলে শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সমন জারি করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ৯ অক্টোবর হাছিনা তার পুত্র
সন্তানদের মাঝে জমি জমা সংক্রান্ত এ্যাফিডেভিট সম্পাদন করেন। তার বাড়ির
২য় তলার বসবাসের ফ্লাট ওই এ্যাফিডেভিটের যা বাদীর বসবাসের জন্য নির্ধারিত
করা হয়। একই সাথে প্রত্যেক ছেলে প্রতিমাসে তাকে ২ হাজার টাকা করে ভোরন
পোষন দেয়ার ঘোষণা করা হয় এফিডেভিটে। কিন্তু এর মাঝে বাদীর ছোট ছেলে
শরিফুল ইসলাম বাদীকে তার ফ্লাট থেকে জোর করে নামিয়ে দেয়। একই সাথে মাসে
দুই হাজার করে টাকাও দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। শুধুই তাই নয় ওই ঘরে
থাকা বিভিন্ন আসবাবপত্র ও তার বাবাকে দেয়া সরকারের বিভিন্ন বীরত্বসূচক
পুরস্কার রয়েছে সেগুলোও ছোট ছেলে ছিনিয়ে নেয় বলে মামলায় অভিযোগ করেন
বীরশ্রেষ্ট নুর মোহাম্মাদের বড় মেয়ে বৃদ্ধা হাছিনা হক। এখন তিনি বাধ্য
হয়ে সেজে ছেলের বাড়িতে আশ্রয় নেন। এমতাবস্তায় তিনি আদালতে ন্যায় বিচারের
দাবি জানান।

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর