April 15, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীর শ্যামপুর হতে ১২ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব

 প্রেস বিজ্ঞপ্তি

mostbet

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০২/০৫/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আই পি এল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাচ্চু মিয়া (৪৩), ২। হুমায়ুন কবির (৩৭), ৩। মোঃ ইমাম হোসেন (২১), ৪। ছানু পরামানিক (৩৫), ৫। মোঃ স্বপন বেপারী (২১), ৬। মোঃ দুলাল হোসেন বেপারী (৩৮), ৭। মোঃ সুজন (৩০), ৮। মোঃ মুরাদ বেপারী (৩৫), ৯। মোঃ সাইদুল ইসলাম (৩৯), ১০। মোঃ হৃদয় (১৮), ১১। মোঃ মুন্না (১৮) ও ১২। সাইদুল (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ০৮ টি মোবাইল ফোন ও নগদ-৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর