April 15, 2026, 1:48 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

র‍্যাব-৫, এর বিরতিহীন চলমান অভিযানে বিদেশীমদ উদ্ধার” ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী’র সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার (৩১ অক্টোবর) ২০২০ ইং তারিখ সন্ধা ৭টা ৩০ মিনিটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশীমদ উদ্ধার’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অপারেশনটি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রাম এলাকায় পরিচালনা করে যথাক্রমে, (ক) ২৪ বোতল বিদেশী মদ, (খ) ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ এরশাদ আলী (৩২), পিতা- আলম শেখ @ কালু, সাং- ডাশমারী উত্তরপাড়া, থানা- মতিহার, রাজশাহী মহানগরী।
উপরোক্ত ঘটনায় র‌্যাবের সদস্যরা মাদক ব্যবসায়ীকে (আসামী) হাতেনাতে গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে উপস্থিত সাক্ষী গণের সম্মুখে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান অভিযানে বিদেশীমদ উদ্ধার’সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি শনিবার (৩১শে অক্টোবর) রাত ৯টা ৩৭ মিনিটের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর