April 13, 2026, 7:18 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

র‌্যাব-১০ এর অভিযানে মিরপুর মডেল, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১,২১৯ পিস ইয়াবাসহ ০৬ জন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

mostbet

গত ২৮ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৩.৩০ ঘটিকায় সিপিসি-১, র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি’র , ঢাকার মিরপুর মডেল থানাধীন ২৮৪/৫/এ এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলাউদ্দিন ভূইয়া (৩০), পিতা- মোঃ নুরুল ইসলাম ভূইয়া, মাতা- মোছাঃ জাহিদা বেগম, সাং- গাউছিয়া রহমানিয়া মঞ্জিল,ঈদগা বউবাজার লতিফ সড়ক, থানা-পাহাড়তলী, জেলা- চট্রগ্রাম, ২। এ টি এম তরিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত ফজলুল হক, মাতা- মৃত হালিমা খাতুন, সাং- গাওখালী, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর, ৩। সেলিম জাহান (৩২), পিতা- মোঃ নাছির উদ্দিন, মাতা- জাহানারা বেগম, সাং- ২৮৪/৫/এ  দক্ষিন মনিপুর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোড, থানা- মিরপুর মডেল, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৪,৬৫০/- টাকা ও  ০৪(চার) টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও গত ২৮ অক্টোবর, ২০২০ ইং তারিখ অনুমান ২০.০৫ ঘটিকার সময় সিপিএসসি, র‌্যাব-১০ এর ভারাপ্রপ্ত কোমাম্পানী কমান্ডার মজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন শান্তিধারা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে । ১। মোঃ রিপন আহম্মেদ বাবু(২৪), পিতাÑলিলা মিয়া, মাতা-আনোয়ারা, সাং-বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬৭(সাতষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০২ টি পুরাতন মোবাইল এবং নগদ-৩৪৫/-টাকা জব্দ করা হয়।

একইদিন অপর একটি অভিযানে ১৫.২০ ঘটিকায় র‌্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় হোসেন (২৫), পিতা-মোঃ আজাদ হোসেন,সাং-শুভাঢ্যা উত্তরপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা এপি- ভাগনা ঢাকা টাওয়ার এর ভাড়াটিয়া থানা- কেরাণীগঞ্জ মডেল জেলা- ঢাকা, ২। মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা- মৃত সিরাজুল ইসলাম,সাং দক্ষিন  চাঁদপুর,থানা-দর্শনা জেলা- চুয়াডাঙ্গাদ্বয়‘কে ১৫০ পিস ইয়াবা, ০৩ টি মোবাইল ফোন এবং নগদ-১২০০/- সহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর