April 13, 2026, 7:02 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পটুয়াখালীতে ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধিঃঃ

mostbet


ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে এতিমখানা জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শেষ হয়।
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির কলাপাড়া পৌরসভার সভাপতি মাও. মো. মাসুম বিল্লাহ রুমি, সাধারণ সম্পাদক মাও. ফেরদাউসুল হক গাজী, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতি কলাপাড়া পৌরসভার উপদেষ্টা হাফেজ মো. আল-আমিন সরদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ সিকদার প্রমুখ। বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর