April 16, 2026, 12:23 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে একটি ওয়ান শুটারগান ও দু’টি ককটেল উদ্ধার’ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
অস্ত্র উদ্ধার’ সন্ত্রাস, মাদক ও জঙ্গি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী’র সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক চৌকশ দল (১৮ অক্টোবর) ২০২০ ইং তারিখ রাত্রী ১টা ৩০ মিনিটের দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন ২৪-নং-ওয়ার্ড রামচন্দ্রপুর পূর্ব মাথা (সাধুর মোড়) এলাকায় অভিযান পরিচালনা করেন। সেই সময় অভিযান চালিয়ে অবৈধ ওয়ান শুটারগান ও দুইটি ককটেলসহ ০১ জন শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন।
অভিযানে আটককৃত শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী হলো, মোঃ জহুরুল হাসান @ সাদ্দাম (২৬), পিতা- মৃত মর্তূজা আলী, সাং- রাণীনগর (সাধুর মোড়), থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগরী। অভিযান চলাকালীন সময় তার কাছে থেকে যথাক্রমে, (১) ওয়ান শুটারগান-০১ টি, (২) ককটেল-০২ টি, (৩) মোবাইল সেট-০১ টি (৪) সীমকার্ড-০২ টি উদ্ধার করা হয়।
র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব) কতৃক অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জবানবন্দি প্রদান করেন। উপরোক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী’র মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল মহানগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ককটেলসহ জহুরুল হাসানকে আটক করেন। সে রাজশাহীর শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর