রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক পুলিশ সদস্য মতিয়ার রহমান। আজ সোমবার (০৫ অক্টোবর) ২০২০ ইং ভোর ৫ ঘটিকায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী মহানগরীর কাজলা ২৮-নং ওয়ার্ডের সাকোপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস উচ্চরক্তচাপ এবং হৃদরোগ জিনিত সমস্যায় ভুগছিলেন।
বীর-মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম আহমেদ জাতীয় পতাকা দিয়ে লাশ ঢেকে ফুল দিয়ে নিরবে দাড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে এস.আই মমতাজের নেতুত্বে একদল পুলিশ সদস্য এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রিয় মর্জাদা প্রদর্শন করেন।
গার্ড-অব-অনার দিয়ে রাষ্ট্রিয় মর্জদা প্রদর্শন কালে স্থানীয় মুক্তিযোদ্ধা সেরাজ আলি ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ গনমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে বীর-মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মরদেহ কাজলা সাকোপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ২মেয়ে, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর-মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ১৯৪৫ সালের ৫ই আগস্ট দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পুলিশে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৭-নম্বর সেক্টরের চাপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে সম্মুখভাগে অংশগ্রহন করেন পরে ২০০০ সালে চাকুরী থেকে অবসর গ্রহন করেন।