March 24, 2026, 11:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শার্শায় পথ শিশু ও ভারসাম্যহীন পাগলসহ ফ্রী খাবার বাড়ীতে খাবার খেল তিন শতাধিক মানুষ

ইয়ানুর রহমান::

“ক্ষুধা লাগলে খেয়ে যান “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারনে পথ শিশু ও ভারসাম্যহীন পাগলসহ ফ্রী খাবার বাড়ীতে খাবার খেল তিন শতাধিক মানুষ।

মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায়, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় শুক্রবার দুপুর ২টার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাবার খাওয়ানো হয়।

উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নাই, তবে এই করোনা আমাকে অনেক ভাল কিছু দিয়ে গেছে। করোনাকালে অনাহারে থাকা পথ শিশু ও রাস্তার ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার খাওয়াতে এদের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

একই সাথে মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় এ খাবার বাড়ি। যতদিন বেঁচে থাকবো ততদিন অনাহারির পাশে থেকে এইভাবে খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।

এসময় পথশিশু ও ভারসাম্যহীন পাগলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে যোগদান করেন ।#

Share Button

     এ জাতীয় আরো খবর