March 24, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খুনিদের আশ্রয় দেয়া সভ্য দেশের কাজ হতে পারে না-সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

মোঃ বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোনো কাজ করেনি।তারা কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন।কৃষির বারোটা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার।খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন।তিনি আরও বলেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কোনো সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। যে সব দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনিরা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।গত ১৬ আগষ্ট ২০২০ ইং তারিখ রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ হল রুমে কৃষকলীগ আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সব্জি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা কৃষকলীগ আহবায়ক অসিউর রহমান সিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।এসময় আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক তায়েবুর রহমান টিপু, দফতর সম্পাদক এহতেশামুল হক ভুনু প্রমুখ।মতিয়া চৌধুরী বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে শেখ হাসিনা ও রেহেনা বিদেশ থাকায় ভাগ্যক্রমে সেদিন বেঁচে যান। ’৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন বাংলার কৃষককে বাঁচাতে হবে। আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, আমাদের উৎপাদিত শষ্য বিদেশেও রফতানি হয়। পাশাপাশি কৃষিতে বিজ্ঞানের ছোঁয়াও এই সরকার দিয়েছে।মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শোনেনি। অথচ, শেখ হাসিনার সরকার সব ধরনের সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছে। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় দেড়শ কৃষকের মাঝে ৪ প্রকারের সার-বীজ ও ২ হাজার গাছের চারা বিতরণ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর