April 13, 2026, 4:24 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন স্পষ্ট গুলোতে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ

কামাল হোসেন, তাহিরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পর্যটন স্পট খ্যাত  টাঙ্গুয়ার হাওড় এবং সীমান্ত ঘেঁষে ট্যাকেরঘাটের শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) এর দক্ষিণে নদী বা হাওরে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থে‌কে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এ বিষয়টি জা‌নি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।
প্রশাসন সূ‌ত্রে জানা যায়, বৈশিক মহামারী করোনাভাইরাস  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কারণে মার্চ মা‌সের শেষ দিক থে‌কে সুনামগঞ্জের পর্যটনস্পট গুলোতে পর্যটকের জন্য নিষিদ্ধ করেছে প্রশাসন । কোরবানির ঈ‌দের প‌রে পর্যটন স্পটগু‌লো সী‌মিত পরিসরে খুলে দেওয়া হয়। কিন্তু গত এক সাপ্তাহ থেকে পর্যটন স্পষ্ট ওয়াল্ড হেরিটেজ রামচার সাইট টাঙ্গুয়ার ও  সীমান্ত ঘেঁষে ট্যাকেরঘাটের শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) এ পর্যটকদের সংখ্যা আশানুরূপ বেড়ে যাওয়া  তাহিরপুর উপজেলাবাসী রয়েছে করোনা সংক্রমণের আতংকে সেই সাথে বাহির থেকে আগত পর্যটকগণ স্বাস্থ্য‌বি‌ধি না মে‌নে হাও‌রে রাত্রী যাপন ক‌রায় ক‌রোনা সংক্রমণ বৃ‌দ্ধির আশঙ্কা কর‌ছিল প্রশাসন। এ কার‌ণে ‌সোমবার টাঙ্গুয়ার হাওড়, ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) ও এর আশপা‌শের এলাকায় রাত্রিযাপন নি‌ষিদ্ধ ঘোষণা ক‌রে উপ‌জেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, তাহিরপুর পর্যটন স্পষ্ট গুলোতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পর্যটকরা আসার পরতার  কোনরকম স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করার কারণে তাহিরপুর উপজেলা এখন করোনাভাইরাস সংক্রমণ আতংকে। তাই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা পর্যটকদের টাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেকসহ উপজেলার সকল পর্যটন স্থানগুলোতে রাত্রিযাপন নিষিদ্ধ করেছি। পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে আসলে আমরা দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করবো। রাতে পর্যটন স্পটগুলোতে কেউ অবস্থান যাতে না করতে পারে সেজন্য পুলিশের টহল অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর