March 25, 2026, 2:57 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাদক মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হামজা খান জেলে

মোঃ বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
তথ্যপ্রযুক্তি আইনের পর এবার মাদক মামলায় জেলে গেলেন জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খান। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেলহাজতে প্রেরণ করা হয়।দণ্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে। এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেলহাজতে যান।৮ আগস্ট রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করেন।এ সময় তার কার্যালয়ে আদালত বসিয়ে মাদক আইনে ছাত্রলীগ নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর