March 24, 2026, 2:18 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে স্থগিত ভারত-ইংল্যান্ড সিরিজ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য স্থগিত হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষদিকে ভারত সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের।সেই সময়ে আরব আমিরাতে আইপিএল খেলায় ব্যস্ত থাকবেন কোহলিরা।যে কারণে ইংল্যান্ড সিরিজ স্থগিত করা হয়েছে।১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। আর আইপিএল চলাকালীন কখনই আন্তর্জাতিক সিরিজ খেলে না ভারত।গতকাল ৭ আগস্ট ২০২০ ইং তারিখ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিত হওয়ার ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিরিজ স্থগিতের কোনো বিকল্প ছিল না।আগামী বছরের শুরুতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। স্থগিত হওয়া সীমিত ওভারের সিরিজ তখন টেস্ট সিরিজের সঙ্গে যুক্ত হতে পারে। ভারতে সম্ভব না হলে সিরিজ হবে আরব আমিরাতে।

প্রাইভেট ডিটেকটিভ/৮ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর