March 22, 2026, 11:03 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল-১ এর কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে ঈদ পূণর্মিলনী এবং আনন্দ ভ্রমণ খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে খাগড়াছড়ি শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল এখলাস প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর ও চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল-১ এর ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও মানবাধিকার কর্মী ঝর্ণা রানী মন্ডল, আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু, মুন্সিরহাট ইউনিয়নের সাবেক মেম্বার ফরিদ উদ্দিন, প্রবাসী মোঃ হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ঝর্ণা রানী মন্ডল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা ও গ্রাহকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার লেখা বই উপহার দেন। এরআগে খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা ও গ্রাহকরা।

প্রাইভেট ডিটেকটিভ/৭ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর