-
- অপরাধ, ধর্ম, সারাদেশে
- জামালপুরে মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তি খুন
- আপডেট সময় August, 4, 2020, 10:28 am
- 538 বার পড়া হয়েছে
শামীম আলম, জামালপুর :
জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে মসজিদ কমিটিকে কেন্দ্র করে মুক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।নিহত মুক্তার হোসেন কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। গতকাল সোমবার জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, রনরামপুর কপালীপাড়া নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশি আব্দুল মজিদ ও তার তিনপুত্রের সাথে বিরোধ চলে আসছিল মুক্তার হোসেনের।এই বিরোধের জেরে দুপুরে মসজিদের পাশেই তাকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করেগুরুত্বর আহত করে। আহত মুক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গেপাঠিয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/৪ আগষ্ট ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর