March 24, 2026, 2:14 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায় ও বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আরিফুল ইসলাম সুজন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায় ও বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার্ত, অসহায় ও গরীব পরিবারের খোজখবর নিয়ে তার নিজের বেতনের টাকা দিয়ে কেনা ঈদ সামগ্রী, চাল, সেমাই, চিনি, দুধ এবং বাচ্ছাদের জন্য জামাকাপড় বিতরণ করেন। এসময় অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর ছোট পুত্র আরাফাত হোসেন রিফাত এবং অফিসার ফোর্স সঙ্গে ছিলেন।
উপহার সামগ্রী বিতরণকালে ওসি আমিনুল ইসলাম বলেন, আমার বেতনের টাকা থেকে এই সামান্য উপহার আপনাদের মাঝে দিলাম, আপনারা ঈদের দিন যাতে একবেলা খেতে পারেন। আমি যতদিন চাকরিতে থাকব চেষ্টা করব সাধ্যমত সকলের পাশে দাড়াতে। তিনি আরও বলেন চিলমারী মডেল থানা একটি জনবান্ধব থানা আপনারা যেকোন সমস্যা নিয়ে চলে আসবেন কোন ভয় পাবেন না আমরা সকলের সমস্যার সমাধানের চেষ্টা করব কেউ নিরাশ হবেন না।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর