April 6, 2026, 11:26 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

করোনায় আক্রান্ত হয়ে তানোর পৌরসভার ১ ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু’ নেতৃবৃন্দের শোক প্রকাশ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম রাজশাহীর তানোরে এক ওয়ার্ড যুবলীগের সভাপতির মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। শুক্রবার (২৪ জুলাই) ২০২০ ইং বেলা ২টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মিশন হাসপাতালে তার মৃত্যু হয়। রাজশাহীস্থ কাউন্টার ফাউন্ডেশন নামক টিম বিকেল সাড়ে ৫টার দিকে তানোরে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির নাম মোঃ আলফাজ দেওয়ান (৪৫)। তিনি তানোর পৌর এলাকার ০৭-নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি ওই ওয়ার্ডের আকচা স্কুল পাড়া মহল্লায়, পিতা- মৃত তাহের দেওয়ান। মৃত আলফাজের স্ত্রী জোসনা বেগম (৪০) তিনিও করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেখান থেকে তার মৃত স্বামীকে দেখতে আনা হয়। পরে তাকে আবারও ওই হাসপাতাল নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে আলফাজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আলফাজ দেওয়ানের শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে তাকে গত মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেক (রামেক) হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রাজশাহী মিশন হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। রাজশাহীস্থ কাউন্টার ফাউন্ডেশন টিম বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করে। যুবলীগের শোক : আলফাজ দেওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। আওয়ামী যুবলীগের ত্যাগীনেতা, বিশিষ্ট সমাজ সেবক ও প্রসিদ্ধ ব্যাবসায়ী আলহাজ্ব আবুল বাসার সুজন। এছাড়াও এক যুক্ত বিবৃতিতে তানোর পৌর যুবলীগ সভাপতি রাজীব সরকার হিরো ও সাধারণ সম্পাদক ওহাব সরদার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর