April 9, 2026, 5:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ পৌরমেয়রকে হামলার প্রতিবাদে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ-আল-মামুনসহ পৌরগার্ড রবিউল ইসলামের উপর বর্বরচিত হামলার প্রতিবাদসহ আবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বুধবার সকালে ঊপজেলার বাহিরগোলা মসজিদ মোড়ে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ্আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাজেদুল ইসলাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা সুলতান আহমেদ, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, কাউন্সিলর সামিউল ইসলাম, পৌর সচিব একেএম মাজহারুল ইসলাম, সহকারী প্রকৌশলী মেহেদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি আরিফুর রহমান প্রমূখ। এরআগে মঙ্গলবার বিকেলে পৌরসভার মীরগঞ্জ বাজারের কর্ণিপাড়ায় একটি প্রকল্পাধীন পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা প্রতিস্থাপনের কাজে বাধা প্রদানকারী জমির মালিক নাছিম আলী, তার স্ত্রী, তাদের পুত্র আমিনুল ইসলাম ও আনিছুর রহমান মিলে পৌর মেয়র ও গার্ডের উপর বর্বরচিত হামলা চালায়। এতে মেয়র ও গার্ড গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় নাছিম আলী, তার স্ত্রী ও ২ পুত্রের বিরুদ্ধে মেয়র আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার অন্যতম আসামী আমিনুল ইসলামকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর