March 25, 2026, 2:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩১টি নমুনার পরীক্ষা ৮০টি করোনা পজেটিভ

বিল্লাল হুসাইন,যশোর ঃ
যশোরে  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনোম সেন্টারে পরীক্ষিত ২৩১টি নমুনা গুলোর মধ্যে ৮০টি পজেটিভ রেজাল্ট দিয়েছে।
এর মধ্যে যশোরের ৪৬, মাগুরার চার, সাতক্ষীরার ১৩ এবং বাগেরহাটের ১৯টি নমুনা রয়েছে বলে জানা যায়।যশোরের ১২০টি নমুনা পরীক্ষা করে ৪৬ টি পজেটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ৮০টি পজেটিভ রেজাল্ট দিয়েছে। এর মধ্যে যশোরের ৪৬, মাগুরার চার, সাতক্ষীরার ১৩ এবং বাগেরহাটের ১৯টি নমুনা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার ল্যাবটিতে চার জেলার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০টি পজেটিভ ও ১৫১টি নেগেটিভ রেজাল্ট দেয়।এদিনে যশোরের ১২০টি নমুনা পরীক্ষা করে ৪৬টি পজেটিভ , এছাড়া মাগুরার ৩৪টির মধ্যে চারটি, সাতক্ষীরার ৩৯টির মধ্যে ১৩টি, বাগেরহাটের ৩৮টির মধ্যে ১৯টি নমুনা পজেটিভ পাওয়া যায়।যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সকালে যবিপ্রবি থেকে ৪৬ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে সবই নতুন নমুনা কি-না তা যাচাই করে দেখা হচ্ছে।আগের দিন বিকেল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৪৯। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে।
প্রাইভেট ডিটেকটিভ/৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর