April 6, 2026, 12:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কাশেম আজাদের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের শোক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো: আবুল কাশেম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি এবং কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। আজ ৫ জুলাই ২০২০ ইং তারিখ রোববার পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোকবার্তায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন, আবুল কাশেম আজাদ চাকুরিকালে অত্যন্ত সক্রিয়ভাবে তাঁর দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।করোনার এই দু:সময়েও তিনি কৃষির সেবায় কৃষকের পাশে থেকে কাজ করে গেছেন।কৃষিক্ষেত্রে তাঁর ভূমিকা এদেশের কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস (কৃষি) ক্যাডার এর 8ম ব্যাচের কর্মকর্তা মোঃ আবুল কাশেম আজাদ, পরিচিতি নং-১৫২৪, নিজ জেলা: সিরাজগঞ্জ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া চাকুরীরত অবস্থায় আজ ৫ জুলাই ২০২০ ইং তারিখ রোববার সকাল ১১.১৫ ঘটিকায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর