March 25, 2026, 2:57 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাটোরের এনএস কলেজ ক্যাম্পাস থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজের (এনএস) একাডেমিক ভবনের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) সন্ধ্যায় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। উদ্ধারলকৃত হ্যান্ড গ্রেনেডটি বর্তমানে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত হ্যান্ড গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর এনএস সরকারী কলেজের একাডেমীক ভবনের  উন্নয়ন কাজ চলছে। শনিবার সন্ধ্যার পূর্বে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেডটি শ্রমিকদের নজরে পড়ে। এসময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি পানিতে চুবিয়ে বিপদমুক্ত করা হয়। পরে হ্যান্ড গ্রেনেডটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে রাজশাহী বোম ডিসপোজাল গ্রুপকে অবহিত করা হয়েছে। তারা এসে হ্যান্ড গ্রেনেডটি নিস্কৃয় করবেন।এদিকে, স্থানীয় প্রবীন ব্যক্তিরা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এনএস কলেজে পাকসেনাদের ক্যাম্প ছিল। তারা ধারনা করছেন হ্যান্ড গ্রেনেডটি সেই সময়ের।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর