April 6, 2026, 4:57 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

এমপি দুর্জয়ের নির্দেশে কৃষকের ধান কাটলো জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
“বই খাতা ঘরে রেখে ছাত্রলীগ এখন কৃষকের তরে” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে ও মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়ের অনুপ্রেরণায় এবং বাংলাদেশ ছাত্রলীগের দিক নির্দেশনায়,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আহবানে, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো: নাছির উদ্দীন এবং সাধারন সম্পাদক, এস এম  আতোয়ার রহমানের নেতৃত্বে জিয়নপুর ইউনিয়নের উত্তর আরা গ্রামের কৃষক  মৃতঃ মো: নাতু মিয়ার ১৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবীন্দ। উক্ত ধান কাটা কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের পরিশ্রমী নেতা মো: মাসুদ মৃর্ধা সহ আরও অনেকেই।
এ বিষয়ে মো: মাসুদ মৃর্ধা বলেন, বর্তমানে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কটে পরেছে কৃষকেরা, শ্রমিক সঙ্কটের জন্য কৃষক তাদের আবাদ কৃত ফসল ঘরে তুলতে হিমসিম খাচ্ছে, তাই এই সঙ্কট নিরসনের জন্য আমার নেতা মানিকগঞ্জ ০১ আসনের সফল সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান ভাইয়ের অনুপেরনায়, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আহবানে, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, মো: নাসির উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক, এস এম আতোয়ার রহমান ভাইয়ের নেতৃত্বে আমি জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি, এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর