March 25, 2026, 3:17 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।-ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।২০ জুন ২০২০ ইং তারিখ শনিবার তার করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্ধু বাবুল ও মাশরাফির মামা।এছাড়া এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানিও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।তবে বিষয়টি আরও নিশ্চিত হতে ফের তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।মাশরাফির বন্ধু বাবুল জানান, কদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি।করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ হয়।তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।মাশরাফি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি। কারণ আক্রান্ত শাশুড়ি ও সুমির বড় বোনের সংস্পর্শে আসেননি তিনি।বেশ কয়েকদিন আগে নড়াইল থেকে ঢাকায় ফিরে দুই সপ্তাহ মাশরাফি আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর