April 6, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চট্টগ্রাম ডবলমুরিং থানা যুবলীগের উদ্যোগে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি পালিত

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ  এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে চট্টগ্রামে ডবলমুরিং থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ অনেক কম। তাই সচেতনতা বাড়াতে প্রতি বছর সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন- পরিবেশ মেলা, বৃক্ষমেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ-বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কার্যক্রম, ফলজ বৃক্ষমেলা প্রভৃতি।তারই ধারাবাহিকতায় গত (১৯ জুন) শুক্রবার পাঠানটুলী ২৩ নম্বর ওয়ার্ডের মেইন রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।যুবলীগ নেতা আব্দুল মতিনের নেতৃত্বে এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে এই গাছের চারা লাগানো হয়। বৃক্ষরোপণ শেষে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে দেশ ও জনগণের স্বার্থে দোয়া ও মোনাজাত করে বৃক্ষরোপন সমাপ্তি হয়।উল্লেখ্য বৃক্ষরাজি আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর