April 7, 2026, 3:25 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি মুহিবের ত্রান সহায়তা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়ায় বেরিবাঁধ বিধ্বস্ত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা উপকরন বিতরন করা হয়েছে। শনিবার বেলা বারোটায় উপজেলার লালুয়া ইউনিয়নের হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস সহ আরো অনেকে।
স্ট্যার্ট ফান্ড ও ইউকে এইডের আর্থিক সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা আভাসের উদ্যোগে লালুয়া ইউনিয়নের বেরিবাধ বিধ্বস্ত ২৬ টি গ্রামের এসব পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা, ট্যাপসহ ১ টি বালতি, ১৩ টি সাবান, অর্ধশত মাক্স, ১ কেজি ডিটারজেন্ট পাউডার ও ১ বান্ডেল স্যানিটারি ক্লোথ প্রদান করা হয়।

ডিটেকটিভ/৬ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর