মোঃ সালাউদ্দিন, অনুসন্ধানী প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২০ ইং উপলক্ষে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সিজান খাঁন সোহাগ, ভৈরব জোনাল পরিচালক ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিঃ বাংলাদেশ ও প্রাইভেট ডিটেকটিভ কিশোরগঞ্জ ব্যুরো প্রধান। । তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর আমাদের সাবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দায়িত্বপূর্ণ এলাকা কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বাসীসহ বাংলাদেশের সকল নাগরিকের জীবনে। ঈদ মানব জাতির মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বোধ, সামাজিক সম্প্রীতি, সাম্য চেতনা এবং মহামিলনের বার্তা নিয়ে আসবে বিশ্বজনের দ্বারপ্রান্তে। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যাহারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। সিপি ইনভেস্টিগেশন লিঃ ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল পরিচালক ও প্রাইভেট ডিটেকটিভ কিশোরগঞ্জ ব্যুরো প্রধান আরো বলেন, করোনা ভাইরাসের মহামারিতে এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা অন্তরের অন্তস্থল থেকে সকলের জন্য পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নিকট পার্থনা করি। পবিত্র ঈদুল ফিতরে আমরা এই কামনা করি ঈদের দিনে বাংলাদেশের প্রতিটি মানুষের গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।এছাড়াও তিনি এই মহামারী করোনায় নিজ সংস্থার দায়িত্বপূর্ণ এলাকা বাসি ও তার জন্মভূমির মানুষদের যতটা সম্ভব নিরাপদ দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
ডিটেকটিভ/২৫ মে ২০২০/ইকবাল