April 15, 2026, 1:43 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জামালপুরে ৬শ অসহায় পরিবারকে বিজিবি’র ত্রাণ বিতরণ

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জামালপুরে অসহায় হতদরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এই ত্রাণ বিতরণ কার্মসূচীর আয়োজন করে।
শুক্রবার দুপুরে শহরের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সেক্টর সদর দপ্তর ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল মো: আনিসুর রহমান। ত্রাণ বিতরণকালে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল মো: আনিসুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সংকট কালীন সময়ে দেশের মানুষের পাশে এসে দাড়িয়েছে। কর্মহীন  নিম্নআয়ের শ্রমজীবি মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
পরে সামাজিক দুরত্ব বজায় রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় বিধবা, অতি বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ৬শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবণ।

ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর