March 23, 2026, 8:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুজিববর্ষে ঈদ উপলক্ষে দোহার-নবাবগঞ্জের এতিমদের পাশে সেনাবাহিনী

জুবায়ের শরীফ ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার দোহার  ও নবাবগঞ্জ  উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসার এতিমদের  মাঝে মুজিববর্ষের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন  ঈদুল ফিতরকে সামনে রেখে মাদ্রাসার এতিমদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২১ মে বৃহস্পতিবার দোহার ও নবাবগঞ্জে ৬০০ এতিমের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। মেজর রাশাদ বিন কামালের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি মাদ্রাসায় গিয়ে এ ঈদ সামগ্রী পৌছে দেন।
সারা দেশের মত দোহার ও নবাবগঞ্জেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এই ভাইরাস এর কারনে  সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে মাদ্রাসার এতিমদের  জনজীবন অনেকটাই বিপর্যস্ত। মাদ্রাসার যাকাতের টাকার আয়ের উৎস চলমান না থাকায় অসহায় এতিমদের  কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে মুজিববর্ষে ঈদ সামগ্রী  নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।এই কঠিন সময়ে ঈদ সামগ্রী পেয়ে মাদ্রাসার এতিমদের  মুখে ফুটেছে ঈদের আনন্দের হাসি।
প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর