March 24, 2026, 2:56 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে ৪৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দুই দফায় গরীব, কর্মহীন ও মধ্যবিত্ত ৪৩৫ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এরমধ্যে প্রথম দফায় ১৮৫ পরিবারকে খাদ্য সামগ্রী ও দ্বিতীয় দফায় ২৫০ পরিবারকে ঈদ সামগ্রী দেয়া হয়। মঙ্গলবার ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি মোস্তফা মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েদ ফরহাদ, বাংলাদেশ শাখার পরিচালক মোঃ রনি মজুমদার, শুভাকাঙ্খী এনামুল হক সুজন, কামরুল ইসলাম, জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে সংগঠনের সদস্যরা গাড়িভর্তি খাদ্য সামগ্রী বিভিন্ন গ্রামের গরীব ও কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়।
জানা গেছে, করোনা মহামারীর সময়ে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব, অসহায়, নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন পরিবারের সদস্যদের খাদ্য সঙ্কট মেটাতে সরকারের পাশাপাশি চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দুই দফায় ৪৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা প্রবাসীদের দেয়া অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে গরীব ও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছে চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি এম এ হাশেম, সাধারণ সম্পাদক আনিসুল হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ উপদেষ্টা ও প্রবাসে থাকা সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ সকল প্রবাসীর জন্য দোয়া কামনা করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর