রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
মহামারী করোনা সহ প্রাকৃতিক যে কোন দুর্যোগ মোকাবেলা মানবিকতা সাধ্যমতো গরীব ও অসহায়ের পাশে নেতা নয় একজন কর্মী হয়ে কাজ করে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দলের প্রতি অগাধ ভালোবাসা আর আস্থাশীলতার কারনেই দিনে দিনে নিজের অজান্তেই এলাকার মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠছেন তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের বাসিন্দা আওয়ামীলীগের ত্যাগি কর্মী জিয়ারুল ইসলাম (জিয়া)। তিনি এই সামাজিক কাজগুলো করে যাচ্ছেন একমাত্র নিজস্ব অর্থায়নে তার নিজের দায়বদ্ধতা থেকে নিজ এলাকার মানুষের প্রতি ভালবাসার টানে।মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলার প্রাণপ্রিয় এই জন্মভূমির নিজ এলাকার মাটি ও মানুষের টানে ঈদের সময় কিছুটা হলেও তাদের মুখে হাঁসি ফুটানোর লক্ষ্যে নিরলস ভাবে গোপনে ও প্রকাশ্যে অর্থ এবং বস্ত্র সাহায্য করে যাচ্ছেন জিয়ারুল ইসলাম। ইতোমধ্যেই করোনায় ঘরবন্দি মানুষের মাঝে তিনার সার্বিক অর্থায়নে ও নিজ প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। তিনি ‘মাননীয় মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ প্রতি অনুপ্রাণিত হয়ে তার দেখিয়ে দেওয়া মানবতার পথকে বেঁছে নিয়ে নির্ভীক মনোবলসহ নির্বিঘ্নে কাজ শুরু করেছেন তিনি।এর’ই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) ২০২০ ইং রাজশাহীর তানোর উপজেলার আওতাধীন ০৫ নং তালন্দ ইউপির ০৩ নং বিলশহর ওয়ার্ডের অসহায় ও নিম্ন আয়ের ১’শো পরিবারের মাঝে আওয়ামীলীগের এই তুখোড় কর্মী জিয়ারুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা স্বরুপ আসন্য ঈদ উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর তালিকায় ছিল যথাক্রমে, নগদ ১০০০/- (এক হাজার) টাকা, ৫০০/- (পাঁচশত) টাকা ও লুঙ্গি।এ ব্যাপারে আওয়ামীলীগের ত্যাগী ও তুখোড় কর্মী জিয়ারুল ইসলাম এই গণমাধ্যম কর্মীকে জানান, মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসে সারাদেশের ন্যায় আমাদের এলাকাও যখন লকডাউনের আওতায়। আমাদের তানোর-গোদাগাড়ীর প্রাণপ্রিয় অবিভাবক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও আরেক অবিভাবক সাংসদ প্রতিনিধি তানোর উপজেলার সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার ডাকে সাড়া দিয়ে তাদের প্রতি আস্থা রেখে আমরাও স্ব-স্ব অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ এলাকা গুলোতে বিভিন্ন জনসচেতনতা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।তিনি আরো বলেন, দলিও পদবির নেতার পরিচয়ে নয় বাংলাদেশ আওয়ামীলীগ তথা গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর একজন ত্যগীকর্মী হিসেবেই দেশ ও জাতির কল্যানে কাজ করে যেতে চাই। আমি এর’ই ধারাবাহিকতা’কে বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার আমাদের নিজ বসবাসের স্থল উপজেলার তালন্দ ইউপির বিলশহর ওয়ার্ডের সাধারণ খেটে-খাওয়া ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থয়নে সম্মাননা স্বরুপ আসন্য ঈদ উপলক্ষে নগদ অর্থ ও পরিধানের বস্ত্র সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ্ আমি তাদের মাঝে ঈদ উপহার গুলো তুলে দিতে পেরে, আল্লাহ্পাকের দরবারে কৃতজ্ঞতা চিত্রে হাজারো শুকরিয়া আদায় করছি।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল